শাহজাহান ফকির (নিজস্ব প্রতিবেদক): ময়মনসিংহের নান্দাইলে আওয়ামীলীগের সাবেক পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অব: আব্দুস সালামের কন্যা ওয়াহিদা হোসেন রূপা সহ ৩৮ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৪০/৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
উক্ত মামলায় নান্দাইলের তিনজন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাাম রেণু (৯নং আচারগাঁও), মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন (১০নং শেরপুর) ও কামাল উদ্দিন মন্ডল (১২নং জাহাঙ্গীরপুর), সাবেক পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়ার পুত্র যুবলীগ নেতা আকতারুজ্জামান ভূইয়া অপু সহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম রয়েছে।
নান্দাইল মডেল থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) নিরস্ত্র আব্দুল হামিদ বাদী হয়ে গত বুধবার (১৮ জুন) ৮৮ জনকে আসামী করে মামলা নং ১৭ দায়ের করেন। এরই মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সাত জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ। তবে জানাগেছে, মামলার ১৭ নং আসামি ওয়াহিদা হোসেন রূপা ও ১৯নং আসামি আকতারুজ্জামান ভূইয়া অপু দেশের বাহিরে রয়েছেন।
মামলা সূত্রে জানাগেছে, গত ১৭ জুন রাতে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া ডিএস দাখিল মাদরাসায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিয়েছিল। পরে থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেফতার দেখানো হয়। আসামীদের বিরুদ্ধে সমাবেশের প্রস্তুতিসহ সন্ত্রাসী কার্যকলাপ করত বিভিন্ন সরকার বিরোধী শলাপরামর্শ করিয়া অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি লক্ষ্যে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- নান্দাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হাসান জয়, যুবলীগ সমর্থক নজরুল ইসলাম, ছাত্রলীগ সমর্থক মোঃ পাভেল, মোঃ রিয়াদ সরকার, মোঃ এহসান উল হক জয়, শাকিল আহম্মেদ ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ বরকত উল্লাহ।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর আসামি ওয়াহিদা হোসেন রূপা দেশের বাহিরে নাকি ভিতরে আছেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, তা নিশ্চিত নয়। কিন্তু ইন্দনদাতা হিসাবে অভিযুক্ত হওয়ায় তাকে আসামী করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, মামলা হওয়ার আগে যদি তারা দেশের বাহিরে গিয়ে থাকে, তবে মামলার বাদী এটি ভূল করেছে। এছাড়া আসামীদের বিষয়টি ইমিগ্রেশনে চেক করে দেখা হবে।
উক্ত মামলার অন্যান্য আসামীরা হলেন, ৮। শরীফুল করিম (৩০) (নান্দাইল শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সদস্য), ৯। আমিন, (৩০) নান্দাইল পৌর ছাত্রলীগের সহ-সভাপতি, ১০। রমজান (২৮) ছাত্রলীগের সক্রিয় সদস্য, ১১। আরিফ হাসান (২৮) উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক, ১২। শাহান মিয়া (৩০) (নান্দাইল উপজেলা ছাত্রলীগ এর সদস্য), ১৩। শাহ্ মাহমুদুল হাসান সৌরভ (২৬) (সাধারন সম্পাদক, নান্দাইল উপজেলা ছাত্রলীগ), ১৪। রাজু আহম্মেদ দীনার (৩৫) (শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি), ১৫। রাশেদ (২৭) (ওয়ার্ড ছাত্রলীগের মিজানুর রহমান (৪০) ১৬। মাসুম (৩২) (শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য, ১৮। মিজানুর রহমান (৪০) ছাত্রলীগের সাবেক সভাপতি, ১৯। আখতারুজ্জামান ভূইয়া অপু (৩৮) (নান্দাইল উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক), ২০। ইসহাক মিয়া (৪৯) (নান্দাইল পৌরসভার ৯নং ওয়ার্ড কমিশনার ও পৌর আওয়ামীলীগের সদস্য), ২১। মোজাম্মেল হক বাচ্চু (৫৫) (নান্দাইল উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক), ২২। আলী হায়দার রাজন (৩২) (নান্দাইল উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি, ২৩। তৌফিকুল ইসলাম মামুন (৩৫) (নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি), ২৪। শফিকুল ইসলাম মাসুদ (৩২) (সহ-সভাপতি, নান্দাইল উপজেলা ছাত্রলীগ), পিতা-অজ্ঞাত, ২৫। মোফাজ্জল হোসেন (২৬) (সভাপতি, সরকারী শহীদ স্মৃতি কলেজ ছাত্রলীগ), ২৬। সজিব ফকির (৩৯) (নান্দাইল উপজেলা যুবলীগের সদস্য), ২৭। হুজায়ফা সজীব (৩৬) (নান্দাইল উপজেলা যুবলীগের সদস্য), ২৮। শাওন ভূইয়া (৩৭) (পৌর যুবলীগের সভাপতি), ২৯। ফাইদুল ইসলাম মিঠু (৩২) (নান্দাইল শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সায়েক সাধারন সম্পাদক), ৩০। সানাউল্লাহ হিমেল (২৯) (নান্দাইল পৌরসভা ০৮নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য), ৩১। মোঃ দেলোয়ার হোসেন দেলু (৪৩) (নান্দাইল পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক), ৩২। মোঃ কাজল বিध (२१) সোনাইল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক), ৩৩। মোঃ সানাউল্লা (৪০) (নান্দাইল উপজেলা প্রমিও নীগ এর সাধারন সম্পাদক), ৩৪। মোঃ রফিকুল ইসলাম রেনু (৫১) (নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক), ৩৫। সাইফুল ইসলাম (৪৮) (সিংরইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি), ৩৬। কামাল উদ্দিন (৫১) (জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক), ৩৭। মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া (৪৮) (নান্দাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক), ৩৮। মোঃ সিদ্দিক (৪২) (খারুয়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি), সর্ব খানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন ।

