নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আসন্ন ৫নং গাংগাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি’র দলীয় সমর্থন প্রত্যাশী হিসেবে আলোচনায় এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তারুণ্যদীপ্ত সমাজসেবক শিবলী নোমান সোহেল। সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে থেকে একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ ও মানবিক ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবলী নোমান সোহেল গাংগাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড অরণ্যপাশা গ্রামের বাসিন্দা। তিনি নান্দাইলের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘মেসার্স রজনী এন্টারপ্রাইজ’-এর পরিচালক হিসেবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। ২০০৮ সাল থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি গাংগাইল ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হন এবং গাংগাইল ইউনিয়ন ও নান্দাইল উপজেলা যুবদলের দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন।
ইউপি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলে ৫নং গাংগাইল ইউনিয়নের সার্বিক উন্নয়নে বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন শিবলী নোমান সোহেল। তার অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে: দুর্নীতি ও অনিয়মমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তোলা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা: দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ন্যায্য অধিকার নিশ্চিত করা। মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ: যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করা। প্রয়োজন অনুযায়ী রাস্তা-ঘাট, ড্রেনেজ ও জনসেবামূলক অবকাঠামোর উন্নয়ন ঘটানো।দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকা: সরকারি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা প্রদান।শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবা: শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, অসুস্থ মানুষের সহায়তা এবং অসহায় পরিবারের পাশে থাকা। তরুণদের মেধা, প্রতিভা ও নেতৃত্ব বিকাশে ক্রীড়া ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া। ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মান: প্রতিটি মসজিদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের যথাযথ মর্যাদা, সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা।
জনগণের প্রতি অঙ্গীকার হিসাবে শিবলী নোমান সোহেল বলেন, জনপ্রতিনিধিত্ব কোনো ভোগের বিষয় নয়; এটি জনগণের আমানত ও সেবার দায়িত্ব। তিনি মিথ্যা প্রতিশ্রুতির বদলে বাস্তবসম্মত পরিকল্পনা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চান।
পরিশেষে সবার পরামর্শ, সহযোগিতা ও অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন, নিরাপদ ও সমৃদ্ধ ৫নং গাংগাইল ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।