আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা কার্যালয়, কিশোরগঞ্জ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলায় নিবাহী অফিসার রুপম দাস,বিশেষ অতিথি, প্রাণী সম্পদ কমকর্তা মোঃ আলী আকবর, সমাজ সেবা কমকর্তা মোঃ শাজাহান, প্রাথমিক শিক্ষা অফিসার ড: দৌলওয়াত হোসেন,
মানববন্ধনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা—গড়বে আগামীর সুদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
উপজেলা প্রশাসনের নেতৃস্থানীয় কর্মকর্তা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা দুর্নীতি দমনে সক্রিয় ভূমিকা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
