প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৪:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে গাংগাইল ইউপি ভবন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র বিশেষ আগ্রহ ও সার্বিক সহায়তায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের বাস্তবায়ন কাজ দ্রুত এগিয়ে চলেছে। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর দ্বিতল বিশিষ্ট নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ প্রদান ও দরপত্র প্রকাশিত হওয়ায় গাংগাইল ইউনিয়নবাসীর মধ্যে বিপুল আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, গাংগাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং ইউপি প্রতিনিধিরা তাঁদের দীর্ঘদিনের এই স্বপ্ন পূরণের জন্য তথ্য প্রতিমন্ত্রী ইয়াসে খান চৌধুরী এমপির প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও গভীর অভিনন্দন জ্ঞাপন করেছেন। তারা জানান, তথ্য প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এই উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের মুখ দেখতে যাচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (খএঊউ) সূত্রে জানা গেছে, “ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প (পর্যায়-৩)”-এর আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে গাংগাইল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। ইতিমধ্যে ভবন নির্মাণের জন্য ই-জিপি (ব-এচ) মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ০১ নভেম্বর ২০২৬ তারিখে ভবনের কাজ শুরু হবে।
এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া জানান, অত্র ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। শীঘ্রই ট্রেন্ডারের মাধ্যমে এর কাজ শুরু করা হবে।
নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ভূইয়া জানান, নান্দাইলের সার্বিক উন্নয়নে আমাদের নেতা তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী যে অগ্রণী ভূমিকা রাখছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। আমারা উনার প্রতি কৃতজ্ঞ।
গাংগাইল ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আব্দুল্লাহ ভূইয়া ও সদস্য সচিব সাইফুল ইসলাম জানান, নতুন কমপ্লেক্স ভবনটি নির্মিত হলে ইউনিয়নের নাগরিক সেবার মান বহুগুণে বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ দ্রুত ও সহজ উপায়ে সকল প্রশাসনিক সুবিধা গ্রহণ করতে পারবে।
Copyright © 2025 Norsundanews24.com . All rights reserved.