
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী বাশাটি উচ্চ বিদ্যালয়ের (BASHATI HIGH SCHOOL) নতুন এডহক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক (মুহাম্মদ কামরুল হাসান) স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। নবগঠিত চার সদস্যবিশিষ্ট এই এডহক কমিটিতে দ্বিতীয়বারের মতো সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন Md. Kamruzzaman (মো: কামরুজ্জামান)। তাঁর ডাক নাম কামরুজ্জামান রাসেল। তিনি ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন এবং নান্দাইল উপজেলার ৪ নং চন্ডীপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। এছাড়া উক্ত এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে মো: রিপন মিয়া, অভিভাবক সদস্য হিসেবে মো: ফখরুল ইসলাম (শিক্ষার্থী: মো: আদনান, শ্রেণি: অষ্টম) এবং সদস্য সচিব হিসেবে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দায়িত্ব পালন করবেন।
বিদ্যালয়ের এই নতুন কমিটি অনুমোদন পাওয়ায় শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সুধীজন ও অভিভাবকবৃন্দ। একই সাথে বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন, দ্রুত এডহক কমিটি গঠন এবং শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য নান্দাইল আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী জানান, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সুযোগ্য নেতৃত্ব ও শিক্ষাবান্ধব পদেক্ষেপের কারণেই শিক্ষা বোর্ড দ্রুত সময়ের মধ্যে এই অনুমোদন প্রদান করেছে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে বাশাটি উচ্চ বিদ্যালয়ের পড়াশোনার মান ও অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।