নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সোমবার ( ১০ নভেম্বর) বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের ঝটিকা মিছিলের পরপরই উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও বিএনপি’র মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর নির্দেশানায় বিএনপি’র নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
হঠাৎই আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অকুতোভয় ঝটিকা মিছিলের পর নড়ে চড়ে বসে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যার পর উপজেলার নান্দাইল, খারুয়া, মোয়াজ্জেমপুর, মুশুল্লী ও গাংগাইল ইউনিয়নে একের পর এক ঝটিকা মিছিল শুরু হয়। বিষয়টি জানার পর স্ব-স্ব ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে কঠোর হুশিয়ারী দেন।
‘ হুড়িমুড়ি করিসা নারে, পিঠের চামড়া থাকবো নারে এবং একটা একট লীগ ধর, ধইরা ধইরা জবাই কর” এরকম নানা রকম হুশিয়ারী স্লোগানের মাধ্যমে বিএনপি’র মিছিলগুলো প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা, বিএনপি’র সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাড়াবার আহ্বান জানান। পাশাপাশি আওয়ামীলীগের সকল ষড়যন্ত্র বানচাল করার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন। এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।