ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে জামিনে বেরিয়ে বাদী পক্ষকে হুমকির অভিযোগ: থানায় জিডি

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ৪, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মারধরের মামলায় জামিনে এসেই বাদী পক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগটি উঠেছে একই গ্রামের বংশীয় দুলাল মিয়া ও রেখা আক্তার দম্পত্তির বিরুদ্ধে। তবে অভিযুক্তের দাবী উল্টো তারা হয়রানি শিকার হয়েছেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীনগর গ্রামের বৃদ্ধ আবু তাহের ও তার প্রতিবেশী দুলাল মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। গত ১৯ মে বেলা ২টার দিকে আবু তাহের ফসলের মাঠ থেকে বোরো ধানের বোঝা দুলাল মিয়ার পুকুর পাড়ে রাখলে এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুলাল মিয়া ও তার স্ত্রী রেখা আক্তার দম্পতি আবু তাহের, তার স্ত্রী জাহান্নারা খাতুন এবং কলেজ পড়ুয়া নাতনী মীম আক্তারের ওপর হামলা চালায়। হামলায় তিনজনেরই হাতে হাড়ভাঙা জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আবু তাহের বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।

ভুক্তভোগী আবু তাহের মিয়া জানান, “আসামিরা জামিনে এসেই তাকে, তাঁর স্ত্রী ও নাতনীকে নানাভাবে হুমকি দিচ্ছে। তারা বলছে মামলা না তুললে আরও বড় ক্ষতি করবে। তাই জানমালের নিরাপত্তায় প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাচ্ছেন বাদীর পরিবার।”

অপরদিকে হুমকির বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত দুলাল মিয়া ও রেখা আক্তার। তারা দাবি করেন, “ওই দিন কথা কাটাকাটি হয়েছে ঠিকই, তবে আবু তাহের মিয়া উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছেন। হাত ভাঙার বিষয়টি সম্পূর্ণ সাজানো এবং ষড়যন্ত্রমূলক। মূলত আবু তাহেরের ভাইয়ের জমি বেচা-কেনায় আমাকে অহেতুক দায়ী করছেন। জমি সংক্রান্ত বিষয়ে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।”

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, এ বিষয়ে মামলা চলমান রয়েছে, তারপরেও বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।