নিজস্ব প্রতিবেদক: ঝাঁকঝমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় মাধ্যমিক পর্যায়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 'নান্দাইল উপজেলা চাকরিজীবী কল্যাণ পরিষদ-ঢাকা'র উদ্যোগে ২৬শে সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা চাকরিজীবী কল্যাণ পরিষদ-ঢাকা’র সভাপতি মো. মাহবুব আলম আকন্দ।
অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া ও ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আকম পরশ সরকারের যৌথ সঞ্চালনায় মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী, শামছ-ই-তাবরীজ রায়হান।
এছাড়া আরও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক আনোয়ারুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা শরীফ রহমান এবং আয়কর বিভাগে কর্মরত আমিনুল হক, প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, বাংলাদেশ জাদুঘরের ব্যক্তিগত সহকারী সুমন মিয়া, কৃতি শিক্ষার্থী ইমন, অভিভাবক মো. আনোয়ার হোসেন।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত সমাপনী বক্তব্য তিনি বলেন, শিক্ষার্থীদের আজকের এই অর্জন আগামী দিনে আরও বড় সাফল্যের পথ দেখাবে। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে তারা ভবিষ্যতে দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আলোচনা সভা শেষে নান্দাইল উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।