
শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র উপজেলা শাখার উদ্যোগে 'জুলাই সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস' শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টায় নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানে এনসিপি'র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজনের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা এনসিপি'র নেতাকর্মীরা উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।
জানাগেছে, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নান্দাইল উপজেলা শাখা যা সম্প্রতি নান্দাইলে তাদের উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেছে। যেখানে ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যের কথা বলা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান'-এর বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশব্যাপী মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং এই প্রামাণ্যচিত্র প্রদর্শনী তারই অংশ।
আয়োজক কমিটি প্রদর্শনী অনুষ্ঠানে এনসিপির নেতাকর্মীবৃন্দ সহ ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।