নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে বাড়ির পাশের্^ ডোবার পানিতে ডুবে দেড় বৎসর বয়সী শিশু নাহিদের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ ওই গ্রামের পিতা মনসুর ও মাতা ফজিলা খাতুনের ২য় পুত্র।
জানাগেছে, সকাল ৮টার দিকে নাহিদ তাঁর বাবার অজান্তে পিছু পিছু গিয়ে বাড়ি সংলগ্ন ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধনতাবশত ডোবার পানিতে পড়ে যায়। কিন্তু বিষয়টি কেউই দেখতে পায়নি, ফলে ডোবার পানিতে ডুবে শিশু নাহিদের মৃত্যু ঘটে। কিছুক্ষন পর নাহিদের মা ও পরিবারের লোকজন তাকে খোঁজতে শুরু করে। একপর্যায়ে ওই ডোবাতে শিশুটির দেহ পানির উপরে ভাসতে দেখে নাহিদের দাদা আব্দুস সাত্তার তাকে উদ্ধার করে।
পরে শিশুটিকে নান্দাইল উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার রাকিব হোসেন পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে শিশুটির মরদেহ পর্যবেক্ষন করেন।
নান্দাইল মডেল থানার সেকেন্ড অফিসার এসআই সম্রাজ জানান, নিহত শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য আবেদন করলে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়। রোববার বিকালে ধীতপুর পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন কার্য সম্পন্ন হয়েছে।