নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নে বাহের বানাইল গ্রামের মৃত আ: রহিম খানের পুত্র লিয়াকত আলী খানের পুকুর পাড়ের সীমানার গাছকে কেন্দ্র করে হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। অভিযোগটি উঠেছে একই গ্রামের বংশীয় লোক মৃত মোসলেম উদ্দিন খানের পুত্র শাহজাহান কবির খান ও রাসেল খান গং এর বিরুদ্ধে।
জানাগেছে, লিয়াকত আলী খান ও রাসেল খান গং এর মধ্যে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত সোমবার সকাল ১১টার দিকে লিয়াকত আল খান তাঁর বাড়ির পুকুরে পাড়ে গাছ কাটতে গেলে রাসলে খান গং এসে বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে রাসেল খান ও শাহজাহান কবির খান গং দেশীয় ও চাইনিজ অস্ত্র নিয়ে লিয়াকত আলী খানের পুকুরে পাড়ে এসে বিভিন্ন ধরনের হুমকি দেয়। এসময় অস্ত্রের মুখে প্রাণের ভয়ে লিয়াকত আলী খান এর পরিবারের লোকজন দৌড়ে গিয়ে বাড়ি-ঘরের ভিতর প্রবেশ করে প্রাণে রক্ষা পায়।
এ বিষয়ে লিয়াকত আলী খান জানান, এরপূর্বেও রাসেল খান গং তাকে মারাত্মক জখম সহ তাঁর পা ভেঙ্গে দিয়ে গুরুতর আহত করেছিল। তিনি আরও জানান, পুকুর পাড়ের গাছ লিয়াকত আলী লাগিয়েছেন, তবে পুকুরের পাড়ের সাথেই প্রতিপক্ষ রাসেল খান গং এর জমি রয়েছে। যারফলে সীমানা নিয়ে দ্বন্দে গাছগুলোই তারা দাবি করছেন।
অপরদিকে রাসেল খান গং এর সাথে যোগাযাগ করার জন্য তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয়রা জানান, রাসেল গং ও লিয়াকত আলী গং এর মধ্যে ওই জমির সীমানা ও গাছ লাগানো নিয়ে জটিলতা রয়েছে।
![]()

