
রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এই উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ ফয়জুর রহমান।
এ সময় তিনি প্রথমে কবরস্থানের রাস্তা ও সীমানা প্রাচীর নির্মাণকাজের ফলক উন্মোচন করেন। পরে তিনি কবরস্থানের রাস্তার পাশে নারিকেল, তাল ও খেজুরের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন।
এই উদ্যোগের ফলে কবরস্থানের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। এলাকার সাধারণ মানুষ এই উন্নয়নমূলক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।