ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর নিকট চাঁদা দাবি ও হয়রানি অভিযোগ ॥

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে বিএনপি নেতা মো. শহিদুজ্জামান মিল্টনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে এক ব্যবসায়িকে হয়রানি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো: শফিকুল ইসলাম বুধবার (১৭ জুন) দুপুরে নান্দাইল পুরাতন বাজার (হাসপাতাল রোড) এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ তুলে ধরেন এবং এর প্রতিকার চেয়েছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, মো. শহিদুজ্জামান মিল্টন নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য। ব্যবসায়ি শফিকুল ইসলাম জানান, নান্দাইল পৌরসভাধীন সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার (মরহুম) কাজী দেলওয়ার হোসেন ও তাঁর পুত্রের নিকট থেকে ৩.২০ শতাংশ জমি ক্রয় করে নামজারি ও খাজনা সম্পন্ন করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু ওই জমিতে কোনো মালিকানা না থাকা সত্ত্বেও শহিদুজ্জামান মিল্টন তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় মিল্টন প্রশাসনের কাছে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হয়রানি করছেন। যদিও প্রশাসনের তদন্তে প্রতিটি অভিযোগই মিথ্যা প্রমাণিত হয়েছে বলে শফিকুল ইসলাম জানান। এছাড়া শহিদুজ্জামান মিল্টন তার আপন ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকেও হুমকি দেওয়ায় ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে।

ভুক্তভোগী শফিকুল ইসলাম আরও জানান, “অভিযুক্ত মিল্টন অত্যন্ত প্রভাবশালী, বেপরোয়া ও চাঁদাবাজ। চাঁদা না দিলে তাকে ১২ মাসের মধ্যে ১৪ মাসই জেলে রাখবে বলে হুমকিও দিয়েছেন, যার প্রমাণ তার কাছে রয়েছে। তাই তিনি মিল্টনের হয়রানির হাত থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত শহিদুজ্জামান মিল্টনের সাথে যোগাযোগ করা হলে তিনি চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, তাঁর পৈত্রিক সম্পত্তি শফিকুল ইসলাম বেআইনেভাবে দখলে নিয়েছে, তাছাড়াও সরকারি সম্পত্তি দখলে নেওয়ায় শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আমি প্রশাসনের নিকট অভিযোগ দিয়ে রেখেছি।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।