
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এবং নান্দাইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনজুরুল হক মনজুর মাতা আমেনা খাতুন (৯০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার আচারগাঁও ইউনিয়নের নাখেরাজ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমা আমেনা খাতুন মৃত্যুকালে তাঁর একমাত্র সন্তান দৈনিক মানবকণ্ঠের নান্দাইল প্রতিনিধি ও বিএনপি নেতা মনজুরুল হক মনজুসহ পুত্রবধূ, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর এই প্রয়াণে নান্দাইল এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ এই নারীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নান্দাইল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
এদিকে সহকর্মীর মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন নান্দাইলের সাংবাদিক সমাজ। নান্দাইল প্রেসক্লাব সহ অন্যান প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা মরহুমার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন।
মরহুমার নিজ বাড়ির প্রাঙ্গনে আছর নামাজবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।