নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মার্চ) নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— আকন্দ ওভারসিজের চেয়ারম্যান ও মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা শামসুল হক আকন্দ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো: এনামুল হক বাবুল এবং দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার সাবেক সেক্রেটারি নুরুল আমীন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জীবন মিয়া, ধূরুয়া ডিএস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা তাজুল ইসলাম, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক আমিনুল ইসলাম আঞ্জু এবং আব্দুল হান্নান মিয়া প্রমুখ।
বক্তারা মরহুম আব্দুল জলিল মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শিক্ষা বিস্তারে এই ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, কর্মরত সাংবাদিকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

