ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে মাদকের প্রতিবাদ করায় গৃহবধূকে জখম: পরিবারের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে প্রকাশ্য স্থানে মাদক সেবনের প্রতিবাদ করায় রওশনারা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।  এ বিষয়ে আহতের স্বামী স্যালন মিয়া বাদী হয়ে বুধবার (১০জুন) রাতে নান্দাইল মডেল থানায় তিন জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (০৯ জুন) বিকেল ৪টার দিকে নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটে। ওই<span;> গ্রামের মৃত শাহাব উদ্দিনের পুত্র মারুফ মিয়া দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছিল। ঘটনার দিন বিকেলে স্যালন মিয়ার বসতঘরের পেছনে বাঁশঝাড়ের নিচে বসে ইয়াবা সেবন করছিল। বিষয়টি স্যালন মিয়ার স্ত্রী রওশনারা আক্তার দেখতে পেয়ে তাকে সেখানে মাদক সেবন করতে নিষেধ করেন এবং অন্যত্র চলে যাওয়ার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মারুফ তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে রওশনারার মাথায় কোপ দেয়। রওশনারার আর্তচিৎকারে তার শাশুড়ি জাহানারা আক্তার ও দেবরের স্ত্রী সুমাইয়া আক্তার এগিয়ে এলে মারুফ ও তার সহযোগীরা তাদের ওপরও হামলা চালায়। খবর পেয়ে  স্বজনরা আহত রৌশনারা আক্তারকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায়  তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ভুক্তভোগীর স্বামী স্যালন মিয়া জানান, মাদক সেবনে বাধা দেওয়াতেই তাদের ওপর এই নৃশংস হামলা চালানো হয়েছে। অভিযুক্তরা ইতিপূর্বেও একাধিকবার তাদের হুমকি-ধমকি প্রদান করেছিল। এ ঘটনায় পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

অপরদিকে অভিযুক্ত হৃদয় মিয়ার সাথে যোগাযোগ করার জন্য তাঁর সেলফোনে একাধিকবার কল দেওয়া হলেও সেলফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়ে একজন এসআইকে তদন্তভার দিয়েছেন।  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।