এসএফ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক এবং নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের কৃতি সন্তান ডা. মো. ছাইদুর রহমান সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। তাঁর এই গৌরবময় অর্জনে নান্দাইলে তাঁকে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় নান্দাইল সদরে অবস্থিত মেডিকা হেলথ সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেডিকা হেলথ সেন্টারের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম তৌফিক ডা. মো. ছাইদুর রহমানকে ফুলেল সম্মাননা প্রদান করেন। এসময় তিনি ডা. ছাইদুর রহমানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং চিকিৎসাসেবার মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত হয়ে নবনিযুক্ত সহকারী অধ্যাপককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও নান্দাইল সাংবাদিক সমিতির পক্ষে সংগঠনের সভাপতি এবি সিদ্দিক খসরু সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ তাঁকে অভিনন্দন জানান।
এসময় ডা. মো. ছাইদুর রহমান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজের ওপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করার জন্য সকলের দোয়া কামনা করেন।