নিজস্ব প্রতিবেদক:- ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা নান্দাইল চৌরাস্তায় অগ্নিকান্ডে ফল ব্যবসায়ীর ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর রাতে কোন একসময় অনাকাঙ্খিত এ অগ্নিকান্ডে ৮জন ব্যবসায়ীর স্বপ্ন পুড়া ছাইয়ের সাথে মিশে গেছে। স্থানীয়দের ধারনা বিদ্যুতের শটশার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার ফলে পাশ^বর্তী দোকানগুলো বেচেঁ গেলেও ৮জন ফল ব্যবসায়ীর সকল ফলমূল, নগদ টাকা-পয়সা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবাসায়ীদের প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
বুধবার সকালে নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক ভূইয়া রাজু ও জিয়া সৈনিক দল নান্দাইল শাখার সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রুবেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্তনা প্রদান করেন। ব্যবসার একমাত্র সহায় সম্বল হারিয়ে পরিবার-পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ ফল ব্যবসায়ীগণ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, “হঠাৎ করেই আগুন লেগে যাওয়ায়, আমাদের ভাগ্য পুড়েছে। এখন কি করে ব্যবসা পরিচালনা করবো, ধারদেনা মিটাবো? আর কিভাবেই সংসারের হাল ধরবো ? তা জানিনা। আমরা সরকারের একটু সহযোগিতা চাই।”
এসময় বিএনপি নেতা জিয়াউল হক ভূইয়া রাজু জানান, ব্যাবসায়ীদের এ ক্ষতি কিছুটা খাটিয়ে উঠতে নান্দাইলের আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনার করেন।
