বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার নান্দাইল পৌর গণঅধিকার পরিষদের (জিএপি) আংশিক কমিটি আগামী ১ (এক) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মো: মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এই কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন পিন্টু চন্দ্র বিশ্বশর্মা এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো: ইনামুল করিম মাহমুদ ভূঁইয়া (তানভীর)।
কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে মো: সিরাজ মিয়া এবং জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো: মজনু মিয়া দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে অখিল চন্দ্র, দপ্তর সম্পাদক পদে মো: নিলয় আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জয় সূত্র ধর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব চয়ন করা হয়েছে।
নান্দাইল পৌর গণঅধিকার পরিষদের নবাগত সভাপতি পিন্টু চন্দ্র বিশ্বশর্মা ও সাধারণ সম্পাদক তানভীর তাদেরকে এই দায়িত্ব অর্পণ করার জন্য ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদ এবং নান্দাইল উপজেলা গণঅধিকার পরিষদের সকল শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এক বার্তায় তারা বলেন, "আমাদের উপর আস্থা রেখে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, তা যেন অর্পিত দায়িত্বের প্রতি বিশ্বস্ত থেকে ও নিষ্ঠার সাথে পালন করতে পারি—এজন্য আমরা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। নান্দাইল পৌরসভায় গণঅধিকার পরিষদের হাতকে আরও শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।"
কমিটি ঘোষণার পর নান্দাইল পৌরসভা ও উপজেলা গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শুভাকাঙ্ক্ষীরা নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।