বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৬নং রাজগাতী ইউনিয়নে তারুণ্য৷দীপ্ত বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মো: ইমরান হাসান খোকার উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর রাজগাতী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়াইল বাজারের বালুর মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এলাকার প্রবীণ ব্যক্তিত্ব সালাম শেখের সভাপতিত্বে এবং সাবেক ইউপি সদস্য বাহারুলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজগাতী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান পদপ্রার্থী মো: ইমরান হাসান খোকা।
উক্ত নির্বাচনী মতবিনিময় সভায় রাজগাতী ইউনিয়নের ৮নং সর্বস্তরের নেতাকর্মীরা ও সাধারণ জনগণ অংশ নেয়।
অনুষ্ঠানে চেয়ারম্যানপ্রার্থী ইমরান হাসান খোকা তাঁর বক্তব্যে জানান, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়নে আমাদের একযোগে কাজ করতে হবে। নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে রাজগাতী ইউনিয়নকে একটি জুয়া, মাদক ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তুলতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।”
সে লক্ষ্যে তিনি রাজগাতী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা কিরণ ভূঁইয়া, মুজিবুর রহমান, এমদাদুল হক বাদল মিয়া, আ: হান্নান ও জিলু মিয়াসহ আরও অনেকে।
সভায় বক্তারা রাজগাতী ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইমরান হাসান খোকার হাতকে শক্তিশালী করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।