ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে রাতের আধাঁরে ইটের সলিং তুলে নেওয়ার অভিযোগ ॥ আটক ১

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া সড়ক থেকে হালিউড়া দারুণ কোরআন নূরানী ও হাফিজিয়া এতিমখানা ঈদগাহ মাঠ পর্যন্ত বাস্তবায়িত সরকারি কাবিখা প্রকল্পের নবনির্মিত ইটের সলিং রাতের আঁধারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় বাসিন্দা ঝুমন মিয়া বাদী হয়ে স্থানীয় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আরও ৮/১০ জন ব্যাক্তির বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও থানায় নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে এ ঘটনায় এমদাদুল হক নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতা আসার পর নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্দেশে ২০২৫-২০২৬ অর্থবছরের কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের অধীনে ২ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে ওই কাঁচা রাস্তাটিতে ইটের সলিংয়ের কাজ করা হয়। সম্প্রতি এই উন্নয়নমূলক কাজটি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু গতকাল বুধবার দিবাগত গভীর রাতে একই গ্রামের অভিযুক্ত জামাল উদ্দিন, সুনু মিয়া, বারিক, বাহার উদ্দিন, এমদাদুল হকসহ ১৪-১৫ জনের একটি দল বাড়ির সংলগ্ন সরকারি ইটের সোলিং রাস্তা থেকে প্রায় ৫০ ফুট দীর্ঘ ইট তুলে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। খবর পেয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে নান্দাইল মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ওই গ্রামের সুনু মিয়ার পুত্র এমদাদুল হককে আটক করে থানায় নিয়ে আসে। পূর্বেও অভিযুক্তরা বাধা প্রদান করায় তা প্রশাসানের মাধ্যমে উভয়পক্ষের উপস্থিতিতে বিষয়টি সামাজিকভাবে সমাধান করা হয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুছ জানান, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ এভাবে রাতের আঁধারে লুট হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও অপরাধমূলক। এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার হওয়া উচিত।

অভিযোগকারী ঝুমন মিয়া জানান, ওই প্রকল্পের কাজ করার সময়ও অভিযুক্তরা কাজে বাধা প্রদান করেছিল। তিনি এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনাসহ খোয়া যাওয়া ইটগুলো উদ্ধার করে সড়কটি পুনরায় চলাচলের উপযোগী করার দাবি জানান।

নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেন, ঘটনাটি শুনেছি, ৫০ ফুটের মতো রাস্তার ইটের সলিং তুলে ফেলা হয়েছে ও কিছু ইট নিয়ে গেছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি এবং একজনকে আটক করা হয়েছে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।