আবু হানিফ, স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা উপজেলায় চলন্ত বাসে এক নারী যাত্রীর সঙ্গে শ্লীলতাহানি ও অসদাচরণের অভিযোগে উঠেছে মোঃ রাসেল আহমেদ (৩২) নামের যুবকের বিরুদ্ধে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুপুর প্রায় ১টার দিকে এগারসিন্দুর ইউনিয়ন এর বাহাদিয়া এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্ল্যাসিক বাসে এক নারী যাত্রীর সঙ্গে অসদাচরণ ও ইভটিজিংয়ের অভিযোগ ওঠে রাসেলের বিরুদ্ধে। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন মিস রিফাত জাহান।
দণ্ডপ্রাপ্ত মোঃ রাসেল আহমেদ কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকার মোঃ ফজলুর রহমানের ছেলে বলে জানা গেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণপরিবহনে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

