ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রি: যুবকের ১ মাসের জেল, ২০ হাজার টাকা জরিমানা

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে বিজয় (২৬) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার সৈয়দগাঁও চৌরাস্তা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তার কাছ থেকে প্রায় ১১৫ কেজি পঁচা গরুর মাংস উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত বিজয় উপজেলার সৈয়দগাঁও এলাকার বাসিন্দা। তার পিতার নাম সাহাব উদ্দিন।

অভিযানে পঁচা মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তাৎক্ষণিক এ দণ্ড প্রদান করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ শাস্তি দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর ও ডা. তামান্না দিলশাদ রিমি। এছাড়া পাকুন্দিয়া থানার এসআই মো. সৈলিম হোসাইনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল অভিযানে সহায়তা করে।

স্থানীয় প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, পাকুন্দিয়ার সচেতন মহল জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।