ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় ভ্রাম্যমান আদালতে মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড

Link Copied!

আবু হানিফ পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার মাদক কারবারি মিঠু মিয়া (৩৬)কে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। বুধবার (১৭ জুন) উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মিঠু মিয়া মৃত তাহের উদ্দিন ও মৃত চম্পা বেগমের ছেলে। তাকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সংশ্লিষ্ট অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পাকুন্দিয়া থানার এসআই মো. সেলিম হোসাইন রকি তাকে গ্রেপ্তার করেন। পরে পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

স্থানীয়দের মতে, মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সহায়তা করবে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।