বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল-ত্রিশাল সড়কের বালিপাড়া ব্রিজে অবৈধ টোল আদায় বন্ধ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসে খান চৌধুরী এমপি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অবৈধ টোল আদায়ের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ও পরিবহন চালক নান্দাইল-ত্রিশাল সড়ক অবরোধসহ জোরদার বিক্ষোভ শুরু করে। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং স্থবির হয়ে পড়ে যান চলাচল। এক পর্যায়ে তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে তাৎক্ষণিক অবৈধ টোল আদায় বন্ধ করা হয়।
এতে দীর্ঘদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পাওয়ায় স্থানীয় এলাকাবাসী ও পরিবহন সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তথ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ টোল আদায়ের সূচনালগ্ন থেকেই ক্ষুব্ধ ছিলেন চালক ও সাধারণ মানুষ। কোনো বৈধ অনুমোদন ছাড়া জোরপূর্বক টাকা আদায় করা হতো। কোন উপায় না পেয়ে এর প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষুব্ধ জনতা ও পরিবহন চালক নান্দাইল-ত্রিশাল সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে প্রতিমন্ত্রীর স্পষ্ট নির্দেশনায় ব্রিজের অবৈধ টোল আদায় বন্ধ করা হয়।
পরে আন্দোলনকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নেন এবং প্রতিমন্ত্রীর প্রতি সন্তোষ প্রকাশ করে।
সিএনজি চালক আলআমিন জানান, “টোলের নামে দিনদুপুরে আমাদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা নেওয়া হচ্ছিল। আমরা এখন অবৈধ টোল আদায়ের ঝামেলা থেকে মুক্ত।”
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ জানান, “বালিপাড়া ব্রিজে টোল তোলার কোনো সরকারি অনুমোদন নেই। খবর পেয়ে আমরা বিষয়টি তদারকি করছি এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জম(ওসি) আজাহারুল ইসলাম জানান, বেআইনিভাবে টোল আদায়ের সাথে যুক্ত চক্রটিকে শনাক্ত করণসহ গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
সূত্র : অনলাইন ডেক্স
![]()


