ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে নাশকতার পরিকল্পনাকালে ৬ কিশোর গ্রেপ্তার: সন্ত্রাস বিরোধী আইনে মামলা

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে সমবেত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকালে কিশোরগঞ্জ সদরের ৬ জন কিশোরকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১২টা ০৫ মিনিটের দিকে নান্দাইল উপজেলার ০৮নং সিংরইল ইউনিয়নের দিলালপুর ডেকুরাপাড়া অ্যাডভোকেট আঃ খালেক দাদনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়নের জালাল উদ্দিনের পুত্র তাসিন মিয়া, দুলাল মিয়ার পুত্র নুরুল হক, লতিবাবাদ ইউনিয়নের নয়ন মিয়ার পুত্র প্রত্যয়, আবু বক্করের পুত্র ইকরাম হোসেন, গাইটাল এলাকার আনিস মিয়ার পুত্র জিসান ও মকবুল হোসেনের পুত্র মোবারক হোসেন।

এসময় ঘটনাস্থল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ছবি সম্বলিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কিশোরগঞ্জ জেলা শাখার একটি শোক দিবসের ব্যানার উদ্ধার করা হয়। ব্যানারে ‘শোক থেকেই শক্তি, শোকবহ আগস্ট, বিক্ষোভ মিছিল’ এবং সৌজন্যে ‘খালিদ হাসান তুষার’ এর নাম উল্লেখ রয়েছে।

নান্দাইল মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, জননিরাপত্তা বিঘ্নিত করা ও নাশকতার পরিকল্পনার অপরাধে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নং-১৭ দায়ের করা হয়েছে। আটককৃতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।