ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

Link Copied!

[ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ডসহ জেল, মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর বার্তা।]

আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে আটক তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে মাদকের বিরুদ্ধে চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক তিন ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার ষাইটকাহন গ্রামের মৃত শহিদের ছেলে মো. মাসুদ (২৬), শৈলজানি গ্রামের মৃত জাফর চৌকিদারের ছেলে শাহিন (৪৭) এবং ঘাগড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে আকরাম হোসেন হৃদয় (২৩)।

পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
আদালতের রায়ে মো. মাসুদকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া শাহিন ও আকরাম হোসেন হৃদয়কে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা, মাদক সেবন ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।