ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
মে ১৫, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে রাজধানী ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। পরে তাকে পাকুন্দিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পাকুন্দিয়া থানার মামলা নং- ০৪(০৯)২০০১, দায়রা মামলা নং- ০৩/২০০৩ এবং জিআর নং- ৩৭৫(০২)২০০১ এর ৩০২ ধারার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কালাম (পিতা-মৃত সামছুদ্দিন), গ্রামের বাড়ি চর লক্ষিয়া, থানা-পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে পাকুন্দিয়া থানা কর্তৃপক্ষ ঢাকার শাহজাহানপুরে অবস্থিত র‍্যাব-৩ এর সহযোগিতা কামনা করে। পরবর্তীতে র‍্যাব-৩ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের বিষয়টি পাকুন্দিয়া থানাকে অবহিত করা হলে এসআই শ্রী সঞ্জয় কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ শাহজাহানপুর থানা, ডিএমপি ঢাকা থেকে আসামিকে নিজ হেফাজতে গ্রহণ করে পাকুন্দিয়া থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।