ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

‘মাছের সাথে এ কেমন শত্রুতা ? নান্দাইলে পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন ॥

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: মানুষের প্রতি মানুষের আক্রোশ থাকতে পারে, কিন্তু মাছের সাথে এ কেমন নিষ্ঠুরতা? ময়মনসিংহের নান্দাইলে আবু বক্কর সিদ্দিক নামে এক মৎস্যচাষির স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার মুশুল্লী ইউনিয়নের পালহার বালুয়াকান্দা গ্রামে বিষ প্রয়োগ করে একটি পুকুরের প্রায় ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

জানা গেছে, ভুক্তভোগী মৎস্যচাষি আবু বক্কর সিদ্দিক বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তিনি পুকুরে গিয়ে দেখতে পান চাষকৃত কয়েক টন পাবদা মাছ মরে ভেসে আছে। আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে মৎস্য চাষের সাথে জড়িত। পালহার বালুয়াকান্দা গ্রামে রাস্তার পাশে তাঁর এক একর জমির একটি পুকুরে বড় বড় পাবদা মাছ ছিল। প্রতিদিনের মতো বুধবার রাতেও তিনি পুকুর তদারকি করে বাড়িতে গিয়ে ঘুমান। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে পুকুরে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে উঠছে। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান।

ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক বলেন, “আমি আরও তিনটি পুকুরে মাছ চাষ করছি। পাশের পুকুরেও পাবদা মাছ আছে, সেগুলোতে কোনো সমস্যা হয়নি। কেবল রাস্তার ধারের এই বড় পুকুরটিতেই বিষ দেওয়া হয়েছে। কে বা কারা আমার এত বড় ক্ষতি করলো আমি জানি না। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

স্থানীয় যুবক মেহেদী হাসান জানান, ওই মৎস্যচাষী গত ৬ বছর ধরে সফলভাবে মাছ চাষ করে আসছেন। এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। রাতের আঁধারে কে বা কারা এই বিষ প্রয়োগ করেছে তা খুঁজে বের করা জরুরি।

ঘটনাটি শুনে সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “মাছের সাথে এমন শত্রুতা কল্পনা করা যায় না। মৎস্যচাষির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।