ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

শিশুকে বলাৎকার, চিৎকার দেওয়ায় হত্যা: কিশোর আটক

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে জলপাই কুড়ানোর প্রলোভনে ডেকে নিয়ে রাজন মিয়া (৭) নামের এক শিশুকে বলাৎকারের চেষ্টা ও ব্যর্থ হয়ে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারী সরদারবাড়ি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্ত কিশোর তহসিন হৃদয়কে (১৪) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও​ পুলিশ সূত্রে জানা গেছে, জলপাই কুড়ানোর কথা বলে রাজনকে নিজ ঘরে নিয়ে বলাৎকারের চেষ্টা করে তহসিন। শিশুটি চিৎকার দিলে সে ধারালো অস্ত্র দিয়ে রাজনকে আঘাত করে হত্যা করে এবং মরদেহ বাড়ির পাশের জঙ্গলে লুকিয়ে রাখে। স্বজনরা খুঁজতে বের হলে জনসমক্ষে অপরাধ স্বীকার করে তহসিন। পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে।

​নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আটক কিশোরের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।