ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় ঘরে ঢুকে অটোরিক্সা চুরি, তিন মাসেও রহস্য উদঘাটন হয়নি

Link Copied!

আবু হানিফ, স্টাফ রিপোর্টের (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে একটি অটোরিক্সা ও দুটি মোবাইল সেট চুরির ঘটনা ঘটেছে। গত ২৫ জানুয়ারি দিবাগত গভীর রাতে পাকুন্দিয়া পৌরসভার হাপানিয়া এলাকার গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী রতন মিয়া ২৭ জানুয়ারি দুইজনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের তিন মাস পেরিয়ে গেলেও এখনো চুরি হওয়া অটোরিক্সাটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই রাতে রতন মিয়া তার বসতঘরের ভেতরে অটোরিক্সা রেখে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে শব্দ পেয়ে ঘুম ভাঙলে তিনি দেখতে পান, পার্শ্ববর্তী মো. নুরু মিয়ার ছেলে শহীদ মিয়া এবং আব্দুল মতিনের ছেলে সুমন মিয়া অটোরিক্সাটি নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে।

তিনি বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চোরেরা অটোরিক্সা নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় মো. শহীদ মিয়া (২৭) ও মো. সুমন মিয়া (৩০)-এর নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়।
ভুক্তভোগী রতন মিয়া বলেন, “আমি গরিব মানুষ। অটোরিক্সা চালিয়েই আমার সংসার চলত। অটোরিক্সাটি হারানোর পর পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। দ্রুত এটি উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

পাকুন্দিয়া থানার এসআই মো. সেলিম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে চুরি হওয়া দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। অটোরিক্সাটি উদ্ধারের জন্য পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।