ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

হোসেনপুরে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক আফজালুর রহমান উজ্জ্বল
আগস্ট ২২, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মো: আফজালুর রহমান উজ্জ্বল:  কিশোরগঞ্জের হোসেনপুরে একটি মারামারির মামলায় সাক্ষী হওয়ায় সাবেক এক ইউপি সদস্যকে ‘মিথ্যা’ নারী নির্যাতন মামলায় ফাঁসানোর অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৬ জুন জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি হামলার ঘটনায় গোবিন্দপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সাইদুল ইসলামকে সাক্ষী করা হয়। ওই ঘটনার জেরে প্রতিপক্ষ র‍্যাব সদস্যের পরিবার তাকে মামলাটি আপোষ-মীমাংসার জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে র‍্যাব সদস্যের স্ত্রী তানজিলা আক্তার বাদী হয়ে সাইদুল ইসলামের বিরুদ্ধে একটি হয়রানিমূলক নারী নির্যাতন মামলা করেন বলে বক্তারা সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন।

বক্তাদের দাবি, মূল মামলা থেকে বাঁচতে এবং সাক্ষীকে দমাতেই এই পরিকল্পিত মিথ্যা মামলা করা হয়েছে।

মানববন্ধন থেকে এলাকাবাসী অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান।

কর্মসূচিতে বর্তমান ইউপি সদস্য আব্দুল মালেক খোকা,স্থানীয় বাসিন্দা মো. শফিক, মো. জালাল মিয়া, শিল্পী আক্তার, লিপি আক্তার ও আলপিনা বেগমসহ গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।