ঢাকাশুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে দিতে নান্দাইলে ‘বিয়ে বাড়ি প্ল্যাটফর্ম’ যাত্রা শুরু।।

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মে ১৫, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বর্তমান ব্যস্ত সময়ে সঠিক তথ্যের ভিত্তিতে উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়া অনেক পরিবারের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে নির্ভরযোগ্য ঘটক বা মাধ্যম না থাকায় অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। এই সমস্যা সমাধানে ও সঠিক তথ্য দিয়ে সহযোগিতার অঙ্গীকার নিয়ে ময়মনসিংহের নান্দাইলে যাত্রা শুরু করেছে নান্দাইল নরসুন্ধা ডট কম-এর বিশেষ উদ্যোগ ‘বিয়ে বাড়ি প্ল্যাটফর্ম’।

নান্দাইল মধ্যবাজারে অবস্থিত এই প্রতিষ্ঠানটি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের পাত্র-পাত্রীদের জন্য বিশ্বস্ত ম্যাট্রিমোনিয়াল সেবা প্রদান করছে। ‘সঠিক তথ্য ও সহযোগিতায় আমরা আছি আপনার পাশে’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৫ মে) এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়।

এতে উপস্থিত ছিলেন নান্দাইল সার্চ মানবাধিকার সোসাইটি শাখার সাধারণ সম্পাদক মো: এনামুল হক সন্জু, বাংলাদেশ গণঅধিকার পরিষদ নান্দাইল পৌর কমিটির আহ্বায়ক পিন্টু চন্দ্র বিশ্বসর্মা, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো: মনির বাঙালি এবং গণঅধিকার পরিষদ পৌর কমিটির সদস্য সচিব তানবীর ভুইয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ ঘটক মো: আব্দুল হেকিম।

প্রতিষ্ঠানটির বিশেষত্ব হচ্ছে ; এখানে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য আলাদা এবং সুশৃঙ্খল পাত্র-পাত্রীর ডাটাবেজ তৈরি করা। পাত্র বা পাত্রীর পারিবারিক ও ব্যক্তিগত তথ্য যাচাই-বাছাই করে সঠিক তথ্য সরবরাহের চেষ্টা করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি সরকারি নিয়ম মেনে নিবন্ধিত (রেজি নং: ০১৭৭৬০০), যা এর বিশ্বস্ততাকে আরও বাড়িয়ে দেয়। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি নান্দাইল মধ্যবাজারে তাদের সরাসরি অফিস থাকায় যে কেউ সরাসরি এসে আলোচনা করার সুযোগ পাচ্ছেন।

‘বিয়ে বাড়ি প্ল্যাটফর্ম’-এর উদ্যোক্তারা জানান, ডিজিটাল যুগে মানুষের সময় বাঁচাতে এবং প্রতারণামুক্ত সেবা দিতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এখানে পাত্র-পাত্রীর সঠিক বায়োডাটা এবং পারিবারিক পরিচয় অত্যন্ত গোপনীয়তা ও সম্মানের সাথে সংরক্ষণ করা হয়

যোগাযোগের ঠিকানা: বিয়ে বাড়ি প্ল্যাটফর্ম (নান্দাইল নরসুন্ধা ডট কম), নান্দাইল মধ্যবাজার, নান্দাইল, ময়মনসিংহ। মোবাইল: +৮৮০ ১৭১২৪২৩৪৪৮, +৮৮০ ১৬০৮২৩৫৩২১।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।