নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও বিএনপি’র মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (৭ই নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বিকালে নান্দাইল চৌরাস্তা এলাকায় এক বিশাল বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক রেজাউল করিম বাবলু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, পৌর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম মনির, এম আলমগীর সরকার, কামরুজ্জামান রাসেল প্রমুখ।
এসময় বক্তারা, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীককে বিজয়ী করার জন্য বিএনপি’র সকল নেতাকর্মীকে হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সকল নেতাকর্মীকে মানুষের বাড়ি-বাড়ি গিয়ে ইয়াসের খাঁন চৌধুরীর ধানের শীষের প্রতীকের প্রচারণা চালানোর জন্য জোর আহ্বান জানান।
উক্ত র্যালীতে উপজেলা বিএনপি, ইউনিয়ন, পৌর ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহন করে।

