ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

শাসনের পর স্নেহের বার্তায় প্রশংসিত তথ্য প্রতিমন্ত্রী

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের হোসেনপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে একজন তরুনকে ধমক দিয়ে শাসন করেছিলেন, তবে পরক্ষণেই তাকে ডেকে এনে ফুলেল ভালোবাসায় ছবি তুলে স্নেহের বার্তা ছড়িয়ে দেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী ব্যাপক প্রশংসিত হয়ে উঠেন।

​ঘটনাটি ঘটে গত শনিবার (১২ সেপ্টেম্বর) হোসেনপুরে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে। সেসময় তথ্য প্রতিমন্ত্রী বক্তব্য প্রদান শুরু করলে উপস্থিত একটি পক্ষ হঠাৎ স্লোগান দিতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেখানে অবস্থানরত আরেকটি পক্ষ পাল্টা স্লোগান দিয়ে উঠলে অনুষ্ঠানস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে প্রতিমন্ত্রী শুরুতেই উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বারবার অনুরোধ জানান। তবে তাঁর অনুরোধ সত্ত্বেও বিশৃঙ্খলা না থামলে তিনি একপর্যায়ে কঠোর কণ্ঠে ধমক দিয়ে সবাইকে শান্ত হতে বাধ্য করেন। তাঁর এই দৃঢ় হস্তক্ষেপে দ্রুতই অডিটোরিয়ামের পরিবেশ স্বাভাবিক হয়।

অনুষ্ঠান শেষে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাঁর উদারতার পরিচয় দেন। বিশৃঙ্খলাকালে তিনি যাকে উদ্দেশ্য করে ধমক দিয়েছিলেন, তাকে কাছে ডেকে নেন এবং স্নেহের বার্তা দিয়ে আশ্বস্ত করেন। পরবর্তীতে তিনি তরুণ সাংবাদিকের সাথে একটি ছবিও তোলেন, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

এ বিষয়ে অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম যোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এই প্রতিমন্ত্রী এক বিবৃতিতে বলেন, পেশাগত জায়গায় শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। কাজের পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।