ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

‘তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে বলেই ফ্যামিলি কার্ড পাচ্ছে সাধারণ মানুষ’-তথ্য প্রতিমন্ত্রী

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:  ময়মনসিংহের নান্দাইলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারি সুযোগ-সুবিধা সহজে নিশ্চিত করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আজ সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক সুযোগ-সুবিধা পাচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় নান্দাইল উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে ২৫০০ টাকা করে সরাসরি তাদের মোবাইলে আর্থিক সহায়তা পাবেন। এই টাকা দিয়ে নারীরা তাদের চিকিৎসা, ছোট ব্যবসা পরিচালনা এবং নিজেদের প্রয়োজন মেটাতে পারবেন, যার মাধ্যমে তারা আরও বেশি স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

কার্ড প্রদানে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী আরও জানান, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে এই তথ্য সংগ্রহ করবেন। এর জন্য কাউকে কোনো টাকা-পয়সা দিতে হবে না। ভুয়া চক্র ও প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি ট্যাবের মাধ্যমে ফরম পূরণের সময় স্বাক্ষর বা টিপসই দেওয়ার ক্ষেত্রে পরিবারের কাউকে সাথে রাখার পরামর্শ দেওয়া হয়।

মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা আবুল খায়ের বাবুল, পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তাঘাট সংস্কারের বিষয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।