ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে পুকুরের গর্ভে বিলীনের পথে ঝুকিঁপুর্ণ বিদ্যালয় ভবন

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩০নম্বর পশ্চিম রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ ও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর উপর বিদ্যালয়ের পাশেই একটি পুকুরের পাড় ভেঙ্গে যাওয়ায় পুকুরের গর্ভে বিলীন হতে যাচ্ছে বিদ্যালয়টি। ফলে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান চরম অনিশ্চয়তা ও মারাত্মক হুমকির মুখে রয়েছে।

সরজমিন পরির্দশনে জানাগেছে, ১৯৭৮ সনে পশ্চিম রসুলপুর গ্রামে ৪০ শতাংশ ভূমিতে স্থাপিত হয়েছিল প্রাথমিক বিদ্যালয়টি। পরবর্তীতে ১৯৯৪ সনে একতলা বিশিষ্ট একটি পাকা ভবন নির্মাণ করা হয়েছিল। এরই মধ্যে ৩২ বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়টিতে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। নেই কোন বাউন্ডারী ওয়াল ও ভালো শ্রেণিকক্ষ। ৩০০ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি বর্তমানে ঝুঁকিতে রয়েছে। কিছু দিন আগে প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম চলাকালীন হঠাৎ করেই শ্রেণি কক্ষের ছাদ ও বিমের পলেস্তারা-কংক্রিট খসে পড়ে লোহার রড বের হয়ে যায় এবং বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

এছাড়া বিদ্যালয়ের একমাত্র ভবনটির পশ্চিম পার্শ্বে রাসেল মিয়া ও হক মিয়ার ব্যক্তিমালিকানাধীন একটি পুকুরের পাড় ভেঙে বিদ্যালয়ের দেওয়ালে চলে আসায় যেকোনো মুহূর্তে ভবনটি পুকুরের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ভবনটির পিছনের অংশ পানির মধ্যে রয়েছে। বিদ্যালয়টি ভবনটিতে অত্যন্ত আতঙ্কজনক ও ঝুঁকিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন অভিভাবকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্লাহ জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করা হলেও এর কোন সুরাহা হয়নি। ফলে বিদ্যালয়টিতে একটি নতুন পাকাভবনের জন্য নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপ কামনা করছি।

নান্দাইল উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মনোয়ারুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি আবেদনপত্র আমরা পেয়েছি এবং তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।