ছাত্রদল নেতা ইমন, নান্দাইলের পরিচিত ভূঁইয়া পরিবারের সন্তান। তার পিতা মোঃ মিলন ভূঁইয়া এবং পিতামহ মরহুম সিদ্দিকুর রহমান (রঙ্গু ভূইয়া) এলাকার রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানা যায়। পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম সিদ্দিকুর রহমান নান্দাইল উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পূর্ব নান্দাইল ইউনিয়ন বিএনপির আঞ্চলিক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোঃ মাহমুদুল হাসান ইমনের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে তার পরিবার ও শুভানুধ্যায়ীরা আনন্দিত। তারা আশা প্রকাশ করেন যে, তিনি তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যকে সমুন্নত রেখে দেশ ও দলের জন্য কাজ করে যাবেন। তার এই সাফল্যকে পরিবারের রাজনৈতিক ধারার এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন অনেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ইমনকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। তারা মনে করেন, ইমনের এই পদোন্নতি ভবিষ্যতে তাকে জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে।

