ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে ৫ শিক্ষার্থীর বৃত্তি লাভ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব: ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় থেকে গৌরবজনক সাফল্য অর্জিত হয়েছে। বিদ্যালয়টি থেকে এবার জিপিএ-৫ সহ উপজেলায় তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি মোট পাঁচজন শিক্ষার্থী সরকারি বৃত্তি লাভ করেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, মানবিক শাখা থেকে শেখ সাদি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে খায়রুল ইসলাম, মো. ইউসুফ আহম্মেদ, জয়সান হোসেন ও ইসমাঈল হাসান সোহান বৃত্তি লাভ করেছেন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এই সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জিপিএ-৫ অর্জন, উপজেলায় তৃতীয় স্থান এবং পাঁচটি বৃত্তি পাওয়ার পেছনে যে সকল শিক্ষক, অভিভাবক, বিদ্যালয়ের জমিদাতা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিচালনা কমিটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকী।

এদিকে, ১৯৬৫ সনে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টির বর্তমান একাডেমিক কার্যক্রম নিয়ে কিছু সংকট রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে একটিমাত্র পুরাতন দুতলা পাকা ভবন রয়েছে, যা বর্তমানে প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবিÑবিদ্যালয়টিতে একটি নতুন পাঁচতলা বিশিষ্ট পাকা ভবন নির্মিত হলে শিক্ষক ও শিক্ষার্থীরা অত্যন্ত উপকৃত হবেন। বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ উন্নয়ন ও নতুন এই ভবনের নির্মাণকাজে মাননীয় তথ্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।