ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

ঈশ্বরগঞ্জে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Link Copied!

আকতার হোসেন ভূইয়া শরীফ, স্টাফ রিপোর্টার : 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার সফল বাস্তবায়নের জন্য বুধবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস। তিনি তার বক্তব্যে প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং এটি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  আশরাফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোঃ আসাদুজ্জামান খান এবং ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদ ।

সভায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক এবং শারীরিক শিক্ষার শিক্ষকগণ অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী শিক্ষকগণও তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।