ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে সাংবাদিক আবুল হাসেমের পিতৃবিয়োগ ॥ শোক প্রকাশ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ‘নরসুন্দা নিউজ ২৪ ডটকম’-এর সম্পাদক মণ্ডলীর সভাপতি ও নান্দাইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, ‘দৈনিক দেশকন্ঠ’-এর জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ আবুল হাসেমের পিতা হাজী আব্দুল মন্নান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলার গাংগাইল ইউনিয়নের গাংগাইল পূর্বপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ কন্যা সন্তানসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ এশা নান্দাইল রোড বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গাংগাইল পূর্বপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সাংবাদিক মোহাম্মদ আবুল হাসেমের পিতৃবিয়োগে নান্দাইলের সাংবাদিক সমাজ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া জোমা সমাজ কল্যাণ সংস্থা ও ‘নরসুন্দা নিউজ ২৪ ডটকম’ এর পক্ষ থেকেও মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।