ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে সাংবাদিক শফিকুল ইসলামের পিতৃবিয়োগ, সাংবাদিক সমাজের শোক

Link Copied!

শহিদুল ইসলাম পিয়ারুল, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি, সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের বাবা হাজী আলা উদ্দিন (৭৮) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার রাজগাতী ইউনিয়নের উলুহাটি গ্রামে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, সাংবাদিক শফিকুল ইসলামের বাবার মৃত্যুতে নান্দাইলে কর্মরত সাংবাদিকরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।