ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

তথ্য প্রতিমন্ত্রীর সংসদ সদস্য হিসেবে বিশেষ সহকারী নিয়োগ পেলেন সাদ্দাম হোসেন

মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংসদ সদস্যের “বিশেষ সহকারী’ হিসেবে মো: সাদ্দাম হোসেনকে অবেতনিক নিয়োগ প্রদান করেছেন।

রোববার (১২ এপ্রিল) প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত এক নিয়োগপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিয়োগপত্রে উল্লেখ করা হয়, সংসদ সদস্যের বিশেষ সহকারী হিসেবে মো: সাদ্দাম হোসেন প্রতিমন্ত্রীর পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয় করবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সহায়তা প্রদান করবেন।

সাদ্দাম হোসেনের এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে পত্রে জানানো হয়েছে। প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আশা প্রকাশ করেন যে, সাদ্দাম হোসেন অত্যন্ত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত এই নতুন দায়িত্ব পালন করবেন।

এদিকে মো: সাদ্দাম হোসেনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়ায় নান্দাইল এলাকার দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। নতুন এই দায়িত্ব পাওয়ায় তিনি জাতীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এলাকার উন্নয়নে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

জানাগেছে, সাদ্দাম হোসেন নান্দাইল উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিএনপির দু:সময়ে দলের পাশে থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। এছাড়া তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বাধীন দলের কর্মসূচি পালনে তিনি কখনও পিছু হাঁটেননি।

এ বিষয়ে সাদ্দাম হোসেন জাতীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব ন্যায়নিষ্ঠার সহিত যথাযথ ও সঠিকভাবে পালন করবো ইনশাআল্লাহ।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।