শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে আওয়ামীলীগের সাবেক পরিকল্পনা মন্ত্রী সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনা: অব: আব্দুস সালাম এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্বে মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের ব্যানারে ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর স্ব-স্ব ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্যোগে দুটি মশাল মিছিল এবং ৩টি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
জানাগেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের নির্দেশনায় ৩নং নান্দাইল, ৭নং মুশুলী ও ১১নং খারুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে স্ব-স্ব- ইউনিয়নে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে সাবেক এমপি আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের নির্দেশনা মোতাবেক ৫নং গাংগাইল ইউনিয়ন ও ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নে মশাল মিছিলের আয়োজন করে স্ব-স্ব ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে জয় বাংলা-জয় বঙ্গবন্ধু সহ নানা ধরনের স্লোগান দেয়।
ঝটিকা মিছিল শেষে নেতাকর্মীরা আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার মাধ্যমে ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

