জানা যায়, ওয়াহিদ এদিন দুপুরে বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। সে সময় হালকা বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। আকস্মিক বজ্রপাতে ওয়াহিদ গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওয়াহিদের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।

