ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বিএনপি নেতা বাবু পল্লব রায়ের পিতৃবিয়োগ ॥ রাষ্ট্রীয় মর্যাদায় শবদাহ সম্পন্ন: এমপি’র শোক প্রকাশ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাবু পল্লব রায়ের পিতা বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শিক্ষক বাবু দীপক চন্দ্র রায় (৮৬) পরলোকগমন করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নান্দাইল পৌর সদরের রায়বাড়ি বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উনার মৃত্যুতে নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা জানান। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে রাত ৯টায় উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের নিজ বাড়ির শ্মশানে তাঁর শবদাহ সম্পন্ন করা হয়।

বাবু দীপক চন্দ্র রায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রয়াণে বিভিন্ন রাজনৈতিক নেতবৃন্দ, শিক্ষক সমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

মরহুমের শেষকৃত্য অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক সমাজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।