ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

সদরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রণজিৎ চন্দ্র সরদার স্ট্রোকজনিত কারণে পরলোক গমন করেছেন

Link Copied!

মোঃ মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ প্রতিনিধি:  গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের কৃতী শিক্ষক, সরদার হাট দিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বর্তমান সদরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধাভাজন স্যার শ্রী রণজিৎ চন্দ্র সরদার আজ ভোর ৪টা ৩০ মিনিটে স্ট্রোকজনিত কারণে পরলোক গমন করেছেন।

তাঁর মৃত্যুতে গোবিন্দগঞ্জের শিক্ষা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘ শিক্ষা জীবনে তিনি একান্ত নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সাথে সরদার হাট দিমুখী উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা ছিল তাঁর নেশা ও ভালোবাসা। অসংখ্য শিক্ষার্থীর জীবনে তিনি ছিলেন আদর্শ, অনুপ্রেরণা ও অভিভাবকের মতো একজন মানুষ।

শিক্ষার্থীদের প্রতি তাঁর স্নেহ, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তাঁকে সকলের কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছিল। তাঁর চলে যাওয়া শুধু একটি পরিবারের নয়, পুরো শিক্ষা পরিবার ও এলাকাবাসীর জন্য অপূরণীয় ক্ষতি।

তাঁর মৃত্যু সংবাদে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই আবেগঘন পোস্টে তাঁর স্মৃতিচারণ করছেন এবং শোক প্রকাশ করছেন।

আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রিয় শিক্ষক শ্রী রণজিৎ চন্দ্র সরদার স্যারকে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।