ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত ॥ দুই শিশুসহ আহত ৭

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম নামে এক সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই শিশুসহ অটোরিকশার সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ভাটিসাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নান্দাইল চৌরাস্তা থেকে ৭ জন যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে ভাটিসাভার এলাকায় পৌঁছালে বিপরীত দিক (কিশোরগঞ্জগামী) একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক রফিকুল ইসলাম মারা যান। নিহত রফিকুল ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ওয়াদ্দেরভিটা গ্রামের এবাদ আলী ফকিরের ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন নান্দাইল পৌরসভার পাছপাড়া মহল্লার মোশারফ হোসেনের ছেলে মোস্তাকিম, দশালিয়া গ্রামের হৃদয় মিয়া, গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের ওয়ালি উল্লাহর স্ত্রী তানিয়া ও তার শিশুপুত্র আলভি, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গগদা ইউনিয়নের মোস্তফার পুত্র ইমন মিয়া, ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষ্যা ইউনিয়নের রুহুল আমিন এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়নাল মিয়ার পুত্র ইব্রাহিম।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী বিশাল, সিরাজুল ইসলাম ও হাবি মিয়া জানান, পিকআপ ভ্যানটির বেপরোয়া ওভারটেকিংয়ের কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা বলেন, অত্যন্ত ব্যস্ততম এই মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে দ্রুত সড়কটি চার লেনে উন্নীত করা জরুরি।

নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। পলাতক পিকআপ চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।