ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় বিজয় মিছিলে বিএনপি নেতার মৃত্যু, জানাজায় শোকার্ত মানুষের ঢল

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
আগস্ট ৬, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস উপলক্ষে আয়োজিত বিজয় মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বিএনপি নেতা আল আমিন ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় স্থানীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো শোকার্ত মানুষ অংশ নেয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আল আমিন ভূঁইয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের রুকুন উদ্দিন ভূঁইয়ার ছেলে এবং উপজেলা বিএনপির সদস্য ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৫ আগস্ট) পাকুন্দিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো যৌথভাবে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস উপলক্ষে বিজয় মিছিলের আয়োজন করে। আল আমিন ভূঁইয়া বেলা সাড়ে ১১টার দিকে তার এলাকা থেকে একটি মিছিল নিয়ে উপজেলা সদরের পাটমহল এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হন। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, ‘আল আমিন ভূঁইয়ার এমন মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজ তাকে অশ্রুসিক্ত নয়নে আমাদের চির বিদায় দিতে হয়েছে। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।