ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

পাকুন্দিয়ায় ‘জুনায়েদ ভূঁইয়া মোহন ফাউন্ডেশন’-এর মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

[ ৯৬৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, মেধাবীদের জন্য নগদ বৃত্তি ও সবার জন্য পুরস্কার ]

আবু হানিফ পাকুন্দিয়া প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষায় উৎসাহিত করতে ‘মো. জুনায়েদ ভূঁইয়া মোহন ফাউন্ডেশন’-এর উদ্যোগে ‘মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত শিমুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এ বৃত্তি পরীক্ষায় পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৯৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৪৮ জন পরীক্ষকের তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রতিটি শ্রেণির উত্তরপত্র পৃথকভাবে মূল্যায়ন করা হবে। পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার ৫০০ টাকা, তৃতীয় স্থান অর্জনকারীকে ২ হাজার ৫০০ টাকা এবং চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী প্রত্যেককে ১ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে। এছাড়া পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেই বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হবে।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে গ্রহণ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

পরিদর্শনকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. জুনায়েদ ভূঁইয়া মোহন, স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং একটি প্রতিযোগিতামূলক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।